ঢাকাSaturday , 24 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় উপজেলা আ.লীগের সভাপতির পদত্যাগ

Link Copied!

শারীরিক অসুস্থাতার কারণে খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. আনোয়ার ইকবাল মন্টু দলীয় সব পদ–পদবি থেকে অব্যাহতি নিয়েছেন। আজ শনিবার নিজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি। বিজ্ঞপ্তিতে আনোয়ার ইকবাল মন্টু বলেন, ‘আমি দীর্ঘদিন কিডনি, হার্ট, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগের কারণে শারীরিকভাবে অসুস্থ। এ কারণে প্রায় সময় আমাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। শারীরিক সমস্যার কারণে সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচন থেকে আমি সরে দাঁড়িয়ে ছিলাম। অনেক দিন ধরে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সহযোগিতা করতে পারি নাই।
‘বর্তমানে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। এ কারণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দলীয় সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি নিলাম।’