ঢাকাThursday , 22 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে পারিবারিক দ্বন্দ্বে বাড়িঘর ভাঙচুর, আহত ০৪

Link Copied!

কুড়িগ্রামের রাজারহাটে ব্যক্তিগত আক্রোশে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে উপজেলার নাজিমখান ইউনিয়নের রঞ্জিতেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রঞ্জিতেশ্বরের স্থায়ী বাসিন্দা মঞ্জু হক ও শাকিল সম্পর্কে পিতা-পূত্র হলেও তাদের চারিত্রিক সম্পর্কটা ছিল দা-কুমড়ার। প্রায় এক বছর পূর্বে মঞ্জু হক তার স্ত্রী সালমাকে আলাদতের মাধ্যমে তালাক দেন। তখন থেকেই স্ত্রী-সন্তানদের সহিত মঞ্জু হকের কলহ ও মামলা-মোকাদ্দমা চলছিল। তারই সূত্র ধরে গত শনিবার (১৭ই আগস্ট) মঞ্জুর ভাগ্নে মশিউর এবং মঞ্জুর স্ত্রী-সন্তানদের সঙ্গে পারস্পরিক সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে মঞ্জু পক্ষের আহত হন মশিউর রহমান ও মর্জিনা বেগম এবং শাকিল পক্ষের আহত হন শাকিলের মা সালমা ও বোন মারুফা। অতঃপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গেই জনৈক অটোওয়ালা মান্নান দ্বারা আহত মশিউর ও মর্জিনাকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় বলে মঞ্জু হক স্থানীয় সাংবাদিকদের অবগত করেন।