ঢাকাThursday , 22 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রদের স্পিলওয়ের পানি ছাড়া নিয়ে সকলের মাঝে আতঙ্ক

Link Copied!

লাগাতার ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার সাথে রাঙ্গামাটি জেলা ব্যতিত অন্যান্য উপজেলায় বেড়েছে স্পিলওয়ে ছাড়া আতঙ্ক ও নানা বিভ্রান্তিমূলক তথ্য। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র হতে কোন ঘোষনা না দেয়া পযর্ন্ত কারো বিভ্রান্তিমূলক তথ্য না শুনার আহবান জানান কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্র ব্যবস্থাপক। লাগাতার ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার সাথে বেড়েছে জল বিদ্যুৎ কেন্দ্রদের উৎপাদন। চট্রগ্রাম, রাউজন, রাঙ্গুনিয়াসহ বিভিন্ন নিচু উপজেলা হতে একাধিকবার ফোন করে জানতে চাওয়া হচ্ছে স্পিলওয়ে বা জল বিদ্যুৎকেন্দ্রদের কপাট খুলছে কিনা বা কখন খুলবে। এ নিয়ে ফেসবুকে নানা রকম বিভ্রান্তিমূলক পোষ্ট করে সকলের মাঝে আতঙ্ক ছড়ানো হচ্ছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল ৩টায় কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রদের ব্যবস্থাপক এটিএম আব্দুজাহের জানান, লেকে পানি বৃদ্ধি পেয়েছে ঠিক কিন্ত স্পিলওয়ে ছাড়ারমত সে পরিমাণ পানি এখানো হয়নি। হ্রদে পানি আছে ১০৪ মীনস সি লেভেল বা ফুট। আমাদের ধারণক্ষমতা আছে ১০৮ হতে ১০৯ফুট পযর্ন্ত। যদি পানি অতিমাত্রায় ধারণক্ষমতার চেয়ে বেশি বৃদ্ধি পায় তাহলে আমরা প্রশাসনের সাথে আলাপ আলোচনা, চিঠি বা মাইকিং করে তা জানিয়ে দিব। তিনি আরোও জানান, ফেসবুকে দেখেছি নানাজনে বিভ্রান্তিমূলক তথ্য লিখে মানুষের মাঝে আতঙ্ক ছাড়াচ্ছে। যা একে বারে ঠিক না। বর্তমানে কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রদের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২১১ মেগাওয়াট বিদ্যুৎউৎপাদন হচ্ছে। ১নং ইউনিট হতে ৪৫, ২নং ৪০, ৩নং ৪৬, ৪নং ৪০ ও ৫নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎউৎপাদন হচ্ছে।