ঢাকাThursday , 22 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীসহ সাব রেজিস্ট্রার অফিসের সহকারী কারাগারে

Link Copied!

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অপরাধে সিরাজগঞ্জ সদর সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী মহির উদ্দিন ও তাঁর স্ত্রী রাজিয়া খাতুনকে বুধবার কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার তারা জামিনের আবেদন করলে সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মহির উদ্দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়গোঁজা গ্রামের বাসিন্দা। একই অপরাধে সিরাজগঞ্জের চৌহালীর ওমারপুর ইউনিয়ন ভূমি উপসহকারী সেলিম রেজা ও তাঁর স্ত্রী আফরোজা বেগমকে কারাগারে পাঠিয়েছেন পাবনার পৃথক আদালত। পাবনা জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম মঙ্গলবার তাদের কারাগারে পাঠান। জেলা জজ আদালতের দুদকের সরকারি কৌঁসুলি খন্দকার জাহিদ ও দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক খায়রুল হক বিষয়টি নিশ্চিত করেন। সেলিম রেজা সিরাজগঞ্জের বেলকুচির সগুনার চর জোকনালার জহির উদ্দিনের ছেলে। বর্তমানে জেলা সদরের মাছুমপুর মহল্লায় বসবাস করছেন।