ঢাকাWednesday , 21 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা সীমান্ত থেকে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস নামের ভয়ানক মাদক জব্দ

Link Copied!

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ সীমান্ত থেকে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ভারতীয় মূল্যবান ক্রিস্টাল মেথ আইস নামের ভয়ানক মাদক জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার রাতে উপজেলার কাঁকডাঙ্গা সীমান্তের হঠাৎগঞ্জ এলাকা উক্ত মুল্যবান মাদক জব্দ করা হয়। তবে, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি বিজিবি।
বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ আইস এর একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপি‘র নায়েব সুবেদার মোঃ শামীম আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে এক কেজি ভারতীয় মূল্যবান ক্রিস্টাল মেথ আইস নামের ভয়ানক মাদক জব্দ করা হয়। তবে, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানী চক্রটি পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি তারা। বিজিবি আরো জানায়, জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস মাদকের বাজার মূল্য ৫ কোটি টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে জব্দকৃত মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।