ঢাকাWednesday , 21 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলারোয়া সীমান্ত থেকে ৪০ লাখ টাকা মূল্যের ২ কেজি হেরোইন জব্দ

Link Copied!

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে ৪০ লাখ টাকা মূল্যের ২ কেজি হেরোইন জব্দ করেছে বিজিবির সদস্যরা। বুধবার ভোরে উপজেলার দকলের মোড় এলাকা থেকে উক্ত হেরোইন জব্দ করা হয়। তবে বিজিবি এসময় কোনো মাদক চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলারোয়া উপজেলায় কাকডাংগা বিওপির নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল সীমান্তের দকলের মোড় এলাকায় গোপনে অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে বিজিবি সদস্যরা ওই এলাকা তল্লাশি চালিয়ে একটি ব্যাগ হতে দুই কেজি ভারতীয় হেরোইন জব্দ করে। যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।তিনি আরো জানান, জব্দকৃত হেরোইন আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।