দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর উত্তর পাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীনের প্রতিপক্ষরা জোরপূর্বক বাড়ী দখলের চেষ্টা ও ভাংচুর করেন। গত ১৯ আগস্ট রামভদ্রপুর উত্তর পাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীনের ফুলবাড়ী থানায় দায়েরকৃত ইজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের আনিছুর রহমান (৫৮), পিতাঃ মৃত ছেফাতুল্ল্যা সরকার, রাজু আহম্মেদ (৩৫), রঞ্জু আহম্মেদ (৩৮) উভয়ের পিতাঃ আনিছুর রহমান, ফারুখ হোসেন (২৪) পিতা হাবিবুর রহমান, তসলিম উদ্দীন (৪৫) পিতা: আব্দুল জব্বার গংরা গত ০৯ আগস্ট দুপুর সাড়ে ১২টায় বেশ কিছু লোকজন নিয়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে জয়নাল অবেদীনের বাড়ীতে জোরপূর্বক দখল করার চেষ্টা করেন। দখল করতে না পেরে বাড়িতে ব্যাপক লুটপাট ও ভাংচুর করে ও ব্যাপক ক্ষতিসাধান করে। বাড়িতে থাকা ২৫ সিসির একটি মটর সাইকেল নিয়ে আগুন ধরে দেয়। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। বাড়ীর মালামাল বের করে প্রতিপক্ষরা আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় আনিছুর রহমান, ফারুখ হোসেন ও মিলনকে দেশীয় অস্ত্রসহ এবং হুকুমদাতা ফিরুজ্জামানকে হাতে নাতে আটক করে আইনপ্রয়োগকারী সংস্থা। পরবর্তীতে স্থানীয় গন্যমান্য ব্যক্তির নিকট মুসলেকা নিয়ে ছেড়ে দেন। এই ঘটনায় জয়নাল আবেদীনের স্ত্রী নুর নাহার বেগম (৫৫) আহত হলে ঐ দিনেই তাকে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। ফুলবাড়ী থানার কার্যক্রম বন্ধ থাকায় মামলার ইজাহারকারী জয়নাল আবেদীন অভিযোগ করতে পারেনি। গত ১৯ আগস্ট ৯ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যাহার নং-০৮, তারিখ-১৯/০৮/২০২৪। জযনাল আবেদীন জানান, প্রতিপক্ষরা গত ৯ আগস্ট কোটা আন্দোলনের মধ্যে দলবদ্ধ হয়ে তারা আমার বাড়িতে এ ঘটনা ঘটায়। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মামলা হয়েছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

