ঢাকাTuesday , 20 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা

Link Copied!

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকেলে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন। মামলার বাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে বুধবার (২১ আগস্ট) আদেশের দিন ধার্য করেছেন। মামলার অভিযোগে বলা হয়, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বীর উত্তম বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি মানিক।
আইনজীবী রবিউল হাসান বলেন, সাবেক বিচারপতি মানিক জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচারসহ ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, ছিলেন পাকিস্তানের চর’ বলে আপত্তিকর মন্তব্য করেছেন। যা প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়। মানিকের এমন মন্তব্যে জিয়াউর রহমান ও তার পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে। বিশেষ করে গত জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আই-তে প্রচারিত টকশোতে মানিক ঔদ্ধত্য ও কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী, অপমানজনক বক্তব্য ও আচরণ করেন। যা সারা দেশবাসী দেখেছে এবং তা সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়। এজন্য তার বিচার দাবি করেছি।