ঢাকাTuesday , 20 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাক্ষর জাল করায় শেরপুর পৌরসভার কাজি জুবায়ের ও আল আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

Link Copied!

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৮ নং খরিয়া কাজিরচর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ কমিটির স্বাক্ষর জাল করে ও শ্রীবরদী সাব রেজিস্ট্রার কার্যালয়ের ১ জানুয়ারী ৬ নং ভুয়া স্মারক ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে নিয়োগ প্যানেল সৃজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের পায়ঁতারার অভিযোগে শেরপুর পৌরসভার কাজি জুবায়ের ও আলামিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার ৮ নং খরিয়া কাজিরচর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আব্দুল ওয়াহাব গত ০১/১১/২০১৭ইং তারিখে অবসর গ্রহণ করলে উক্ত পদটি শূন্য হয়। উক্ত শূণ্য পদে নিয়োগ পাওয়ার জন্য আব্দুল ওয়াহাবের ছেলে শাহিনুল বারী, শেরপুর পৌরসভার কাজি জুবায়ের, আলামিন, জেলা রেজিস্ট্রার কার্যালয়ের টিসি সহকারী আবু বক্কর ও মাসুম বিল্লাহর সহযোগিতায় শ্রীবরদী উপজেলার ৮ নং খরিয়া কাজিরচর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার নিয়োগ কমিটির স্বাক্ষর জাল করে ও শ্রীবরদী সাব রেজিস্ট্রার কার্যালয়ের গত ০১/০১/২০১৮ইং তারিখে ৬ নং ভুয়া স্মারক ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে নিয়োগ প্যানেল প্রস্তুত করে উক্ত সৃজনকৃত প্যানেলটি আসল হিসাবে ব্যবহার করে নিয়োগ পাওয়ার চেষ্টায় লিপ্ত থাকায় ৮ নং খরিয়া কাজিরচর ইউনিয়নের অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার মোঃ মামুনুর রশীদ বাদী হয়ে শেরপুরের শ্রীবরদী সিআর আমলী আদালতে ৩০৪/২০২৪ নং মামলা দায়ের করেছে। আদালত শুনানি শেষে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। জানা যায়, জুবায়ের ও আলামিন কাজির চক্রটি দীর্ঘদিন যাবত শেরপুর ৩ আসনের এমপি শহিদুল্লাহ ও শেরপুর সদর আসনের এমপি ছানোয়ার হোসেন ছানুর পারিবারিক পরিচয়ে জেলা রেজিস্ট্রার অফিস ও জেলার সাব রেজিস্ট্রার অফিস সমূহের কাগজপত্র জাল জালিয়াতিসহ বিভিন্ন তদবির বাণিজ্য করে আসছিলো।