ঢাকাMonday , 19 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে উল্লাপাড়ায় একই পরিবারের ৪ সদস্য সড়কে হারালো প্রাণ

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। গাড়ীর ড্রাইভার আশিকুর রহমান (২২) কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ভোর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের মৃত অসিম উদ্দীনের ছেলে জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন-৬০, তাদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)। উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু বলেন, ভোর রাতে আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, প্রাইভেটকারে এক পরিবারের চারজন ঢাকা থেকে বাড়ী ফিরছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তিনি আরও বলেন, নিহতদের মধ্যে কেউ একজন অসুস্থ ছিলেন। ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। গাড়ির ভেতরে প্যাথলজিক্যাল বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে আসার পর নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ সময় পুলিশ জানান, হাটিকুমরুল গোলচত্বর হাইওয়ে থানা পুড়িয়ে দেওয়ার পর থেকেই মহাসড়কে পুলিশ নেই। ফলে দুর্ঘটনার পরপরই দ্রুত ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।