ঢাকাMonday , 19 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনবাগ থানার সাবেক ওসিসহ ১৭ আ.লীগ নেতাকর্মির বিরুদ্ধে মামলা

Link Copied!

নোয়াখালীর সেনবাগ থানার সাবেক অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মির নামে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ২৪-২৫ জনকে। রোববার (১৮ আগস্ট) রাতে বিএনপি নেতা নুরনবী বাচ্চু বাদী হয়ে অহরণ ও হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে সেনবাগ থানায় এই মামলা দায়ের করেন। সেনবাগ থানায় যাহার মামলা নং-৪। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিদের বাড়ি-ঘরে হামলা ভাংচুর লুটপাট, অপহরণ ও আটক নেতাদের থেকে হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেন।