ঢাকাSunday , 18 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচর জোন কর্তৃক ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ

Link Copied!

বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন (সুদক্ষ দশ) কর্তৃক অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী ক্রয়ে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। রোববার (১৮ আগস্ট) নিজ কার্যালয়ের সামনে “সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় এসব সহায়তা বিতরণ করেন, নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি)। সেনা সূত্রে জানা যায়, বুড়িঘাট এলাকার আব্দুল লতিফ ও পাতাছড়ি এলাকার প্রদীপ চাকমার বসত ঘরটি বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে সৃষ্ট অগ্নিকান্ডে পুড়ে যায়। তাদের পুড়ে যাওয়া এই বসত ঘর পুনঃনির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়। এছাড়াও নানিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার উন্নত খেলাধুলা, প্রশিক্ষণ ও ক্লাবের সার্বিক উন্নতিকল্পে ক্রীড়া সম্পাদকের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।এ বিষয়ে জোন অধিনায়ক বলেন, নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় আর্থসামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।