ঢাকাSunday , 18 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেসিসি’র পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) পালন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা

Link Copied!

যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) পালন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে নগর ভবনে অনুষ্ঠিত হয়।
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আগামী ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) পালন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা রবিবার সকালে নগর ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। সভায় আলোচনান্তে নগর ভবনে মহানবী (স.) এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, নগরীর ৪টি থানা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতার আয়োজন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। কেসিসি’র শিক ও সাংস্কৃতিক কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্যা মারুফ রশিদ, কেসিসি শিক সমিতির সভাপতি মাওলানা মোঃ নাসির উদ্দিন কাশেমী, ইমাম পরিষদ-খুলনা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ গোলাম কিবরিয়া, কেসিসি শিক্ষক সমিতির সহ-সভাপতি মাওলানা মো: কেরামত আলী, কোষাধ্যক্ষ মাওলানা সোহরাব উদ্দীন সহ সমিতির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।