ভোলার দৌলতখান উপজেলার জয়নুল আবদীন ল্যাবরেটরী হাই স্কুল পরিদর্শন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল নোমান এর সভাপতিত্বে দুপুর ১২ টায় বিদ্যালয় হলরুমে শিক্ষক, শিক্ষার্থী ও সমন্বয়কদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান শিক্ষক তার বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন।এসময় দৌলতখান উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ শাহেদ শিক্ষার্থীদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন দিক তুলে ধরেন।তিনি আরো বলেন আমরা এখন দেশ সংস্কারে কাজ করছি। এতে সকলের আন্তরিক অংশগ্রহন প্রয়োজন।এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কথা বলেন।সভায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজামউদ্দিন পিন্টু, সহকারী শিক্ষক জাকির হোসেন মিলন, আসমা খাতুন,আলী আকবর, মোঃ ইব্রাহিম, মোঃ রিপন, সমন্বয়ক মোঃ শাহেদ, মোঃ সিয়াম, মোঃ হাসিব,
মোঃ তৌকি, মোঃ তামিম, মোঃ নাইম, মোঃ তালভিয়া।

