ঢাকাSaturday , 17 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে জামায়াতের আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে শুক্রবার বিকেলে মণিরামপুরে হাজার হাজার জামায়াত-শিবির আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছেন। বিকেল সাড়ে ৫টার দিকে যুব ফোরাম ব্যানারের মিছিলটি মণিরামপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা জামায়াতের আমীর মাওলানা লিয়াকত হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতে ইসলামের সূরা সদস্য এ্যাড. গাজী এনামুল হক, বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল রহমান, সহকারী সেক্রেটারী ডা. শরিফুল ইসলাম, অধ্যাপক আহসান হাবীব লিটন, মাওলানা সেলিম জাহাঙ্গীর, মাওলানা মিজানুর রহমান, উপজেলা শিবির নেতা হাদিউজাম্মান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেণ শিবির জেলা নেতা ওবায়দুল্লাহ বাকী।