ঢাকাSaturday , 17 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বিশালের বাড়িতে বিএনপি নেতা চন্দন

Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবিতে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে পুলিশের গুলিতে নিহত শহীদ বিশালের কবর জিয়ারত ও তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগাঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন। জেলা ও উপজেলা বিএনপির সহস্রাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ১৭ আগস্ট শনিবার বেলা ১১ টায় শহীদ বিশালের বাড়ি উপজেলার রতনপুরে উপস্থিত হন তিনি। সেখানে তার কবর জিয়ারত করেন এবং বিশালের পরিবারের খোঁজ খবর ও তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপি আহ্বায়ক গুলজার হোসেন, যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, পাঁচবিবি উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, আহবায়ক আবুল হাসানাত হেলাল মন্ডল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, ধরন্জী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরী, বাগজানা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হোসেন, থানা বিএনপির নেতা মোখলেছুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আর এ রনি, সাবেক ছাত্রনেতা শামীমসহ উপজেলা, পৌর, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ। উল্লেখ্য যে, নজিবুল সরকার বিশালের বাবা উপজেলার রতনপুর গ্রামের দরিদ্র শ্যালো মেকানিক মজিদুল সরকারের পুত্র ও পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএম) কলেজের একাদশ শ্রেণির ছাত্র।