ঢাকাSaturday , 17 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় পিকআপের চাকায় নিহত হলো নারী শ্রমিক শেফালী

Link Copied!

সাতক্ষীরায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে শেফালী খাতুন (২৯) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) ভোর ৬ টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে এ দূর্ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিক সদর উপজেলার লাবসা কারিকর পাড়ার মৃত সোহরাব হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী মাইক্রোবাসের চালক রুবেল হোসেন জানান, নারী শ্রমিক শেফালী খাতুন সকালে কাজে যাচ্ছিলেন। ৬ টার দিকে সাতক্ষীরার-যশোর সড়কের লাবসা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় পৌছাতেই যশোরগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ওই নারী শ্রমিকের মৃত্যু হয়। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।