ঢাকাWednesday , 14 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ২৮১ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ৩

Link Copied!

সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ২৮১ বোতল ফেন্সিডিল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় জনকে গ্রেপ্তারের দাবি করেছে সশস্ত্র বাহিনীটি। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সলঙ্গা থানাধীন বাগিচাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ফেন্সিডিল জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারী গ্রামের মো. মফিজুল ইসলাম (৩০), কাশিরাম গুড়াতিপাড়া গ্রামের মো. রবিউল ইসলাম (২৪) ও সুতিধার গ্রামের মো. সুমন মিয়া (২৯)। বুধবার (১৪ আগস্ট) র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৮১ বোতল ফেন্সিডিলসহ নগদ ৩ হাজার ৬০০ টাকা, ৪টি মোবাইল ফোন ও ভুট্টাবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।