ঢাকাWednesday , 14 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলমান সহিংসতার প্রতিবাদে নড়াইল যুবদলের অবস্থান কর্মসূচি পালিত

Link Copied!

নড়াইলে চলমান সহিংসতার ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। জেলা যুবদলের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আসাদুজ্জামান জামান,যুগ্ম-সম্পাদক আলী হাসান, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম টিংকু, মফিজুর রহমান জমাদ্দার, জেলা কৃষক দলের আহ্বায়ক নবীর হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি সাইদুজ্জামান আমল, লোহাগাড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, লোহাগড়া পৌর যুবদলের সভাপতি নজরুল ইসলাম, লোহাগড়া উপজেলা কৃষক দলের সভাপতি আলম মোল্লা, লোহাগড়া শ্রমিক দলের সভাপতি আখতার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল ইসলাম,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবায়াৎ তুরশেদ শিথীল প্রমূখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।