ঢাকাWednesday , 14 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আল্লামা সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকীতে বিশেষ দু’আ ও আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো
August 14, 2024 5:53 pm
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন সাবেক এমপি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী গতকাল পালিত হয় খুলনায়। এ উপলক্ষে খুলনার মসজিদগুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতিষ্ঠিত খুলনার ঐতিহ্যবাহী দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন এর মাগফিরাত কামনায় ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক-অভিভাবিকাদের সমন্বয়ে বিশেষ দু’আ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ন মোড়ে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওয়াজ চালানো হয়। সকাল থেকে সারাদিন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওয়াজে মুখরিত ছিলো খুলনা মহনগর। রাস্তায় দাড়িয়ে অনেককে আল্লামা সাঈদীর ওয়াজ শুনতে দেখা যায়। বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ খুলনার উদ্যোগে দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা মিলনায়তনে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহিঃ) এর জীবন কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইদ্রিস আলী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ নগরীর উপদেষ্টা আরাফাত হোসেন মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিষদ খুলনা দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার আহবায়ক জি এম সাইদুল ইসলাম।
এদিকে আগামী ১৬ আগস্ট জুম্মাবাদ খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে অবস্থিত সিদ্দিকীয়া জামে মসজিদের মুসলি­দের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিদ্দিকীয়া জামেয়া-ই মাদানীয়া ট্রাস্টের চেয়ারম্যান শামীম সাঈদী।
আগামী ১৬ আগষ্ট ( শুক্রবার ) পশ্চিম বানিয়াখামার যুব ক্লাব এর উদ্যেগে নগরীর কাশেমাবাদ জামে মসজিদ ঈদগাহ ময়দানে আল্লামা সাঈদীসহ, স্বৈরাচার ও কোটা বিরোধি আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা সহ দেশবাসীর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ২৪ আগস্ট (শনিবার) মাদ্রাসার উদ্যোগে অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে মাসব্যাপি অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা যায়।
উলে­খ্য, কারাবন্দি অবস্থায় ২০২৩ সালের ১৩ আগস্ট দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থতার কথা বলে কারা কর্তৃপক্ষ পরিবারকে না জানিয়ে আল্লামা সাঈদীকে শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শারীরিক জটিলতা বিবেচনা করে আল্লামা সাঈদীকে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। ওই দিনই কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসেন। এ সময় তিনি কারারক্ষীদের কাঁদে ভর দিয়ে এ্যাম্বুলেন্স থেকে নামেন এবং হাত উঁচু করে জাতীয় উদ্দেশ্যে মিষ্টি মধুর হাসি দিয়ে সালাম দেন। তবে পরিবারের সাথে তাকে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ এস এম মোস্তফা জামান ষড়যন্ত্র করে তাঁকে হত্যা করেছে বলে ওই সময় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।