ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে খুলনা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে খুলনা মহানগর ও জেলা বিএনপি। গতকাল বুধবার (১৪ আগস্ট) দুপুরে কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে। খুলনা মহানগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সোনাডাঙ্গা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নগরীর বায়তুন নুর জামে মসজিদ ‘নিউ মার্কেটের সামনে, খালিশপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বৈকালী চত্ত্বরে, দৌলতপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনার চত্ত্বরে এবং খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফুলবাড়ি গেট বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে।

