ঢাকাWednesday , 14 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দাতারাও সমান অপরাধী: হাইকোর্ট

Link Copied!

বৈষম্য বিরোধী আন্দোলনে হেলিকপ্টার থেকে যে বা যারা গুলি করেছে সে যেমন অপরাধী, তাকে যারা নির্দেশ দিয়েছে এবং এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তারাও সমান অপরাধী বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
বুধবার (১৪ আগস্ট) কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে করা গুলির বিষয়ে রিট শুনানিতে এমন মন্তব্য করেন বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে আন্দোলনকারীদের দোষী করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চেয়ে করা রিটের আদেশ আগামীকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) ধার্য করেছেন আদালত। এর আগে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। শুনানি শোনার জন্যে আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। রিটে নিহত ৯ শিশুর বিষয়ে তদন্তের পাশাপাশি প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয়।