ঢাকাWednesday , 10 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একে খন্দকারের বিরুদ্ধে মানহানি মামলা

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অবমাননাকর বই লেখার অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী, মুক্তিবাহিনীর উপ-প্রধান ও সেক্টর কমান্ডার একে খন্দকারের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে  ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (৫০০ ও ৫০১) ধারায় এ মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সচিক ও যুদ্ধকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়া মুজিব বাহিনীর অধিনায়ক ইসাহাক ভূইয়া।
এদিকে মামলাটি আমলে নিয়ে ১৫ই সেপ্টেম্বর এর শুনানির আদেশ দেন আদালত।
বাদী ইসাহাক ভূইয়া জানান, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বই লিখে তাকে অবমাননা করায় একে খন্দকারের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। তিনি এ বইয়ে মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করেছেন। খন্দকার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।
সাবেক পরিকল্পনামন্ত্রী, মুক্তিবাহীনির উপ প্রধান ও সেক্টর কমান্ডার একে খন্দকারের ‘১৯৭১: ভেতরে-বাইরে’ বই নিয়ে সারা দেশে তোলপার শুরু হয়েছে। বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের শেষে ‘জয় পাকিস্তান’ বলেছিলেন বলে লিখেছেন তিনি।