ঢাকাSunday , 7 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরে পেয়েছে কাপ্তাই হ্রদের পাহাড়ি ঝর্ণা ও প্রাকৃতি প্রাণ চাঞ্চল্য

Link Copied!

টানা বর্ষণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ, পাহাড়ি ঝর্ণা ও প্রাকৃতি প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে। প্রাকৃতি সৌন্দর্য ও ঝর্ণা উপভোগ করতে ছুটে আসছে পর্যটকরা। দীর্ঘ মাস যাবৎপর টানা বর্ষণে কাপ্তাইয়ের হ্দের পানি হুর, হুর করে বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ার ফলে সকল কর্মজীবী ও পর্যটকের মধ্যে আনন্দ উল্লাস ও প্রাণচাঞ্চল্য দেখা যায় এবং বর্ষণের ফলে পাহাড়ের গাছপালা সবুজে ভরে গেছে। পাশাপাশি পাহাড়ি ঝর্ণাগুলো দিয়ে অভিরাম ছুটে চলছে জলরাশি।

রাঙ্গামাটি, কাপ্তাই, বিলাইছড়ি, শুভলং ঝার্ণাগুলো দেখতে জেলা,শহর থেকে অনেক পর্যটক প্রেমী ছুটে আসছে তা উপভোগ করতে। নোয়াখালী জেলা হতে বেড়াতে আসা শামসু, তাজনাহার জানান, রাঙ্গামাটির কাপ্তাই লেক, পাহাড়, ও প্রাকৃতি এত সুন্দর যা একবার চোখে না দেখলে বলা যায় না। কাপ্তাই উপজেলার বসবাসরত এম নুরু উদ্দিন সুমন, সাইফুল ইসলাম ও ফরিদ জানান আমাদের জন্ম কাপ্তাইয়ে এত দেখি তারপরও তার সৌন্দর্য ও রূপ ভুলতে পারিনা। যতদেখি ততমুগ্ধ ও বিমোহিত হই। টানা বর্ষণে কাপ্তাইয়ের প্রাকৃতি আরোও সুন্দর রূপের রাণী হয়ে সেজে আছে মনে হয়। কাপ্তাইয়ের উদ্ভিদ কর্মকর্তা রাশেদুজ্জাম জানান, পাহাড়ি ঝর্ণা উপভোগ করতে ছুটে গেলাম বিলাইছড়ি দুপ পানি ঝর্ণায় অসাধারণ যা ভুলার নয়, রাঙ্গামাটি না আসলে এগুলো কখনো নয়ন ভরে দেখতে পাড়তাম না বলে জানান। প্রাকৃতি সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত ভ্রমণ পিয়াসুদের দেখা মেলে কাপ্তাইয়ের আপষ্ট্রিম জেটিঘাট। জেটিঘাট হতে নৌকা, ইঞ্জিন চালিত যান ভাড়া করে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় ভ্রমণ করা হয়ে থাকে।