ঢাকাSaturday , 1 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

Link Copied!

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিস।
শনিবার (১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ১৩নং ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার (২৪ মে) একই স্থানে আগুন লেগেছিল।
উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন জানান, এক ঘণ্টার মধ্যে স্থানীয়দের ও উখিয়া ফায়ার সার্ভিস দলের সহায়তায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এখন অনেকটা আশঙ্কামুক্ত।
পরিস্থিতি পুরোটা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ফায়ার সার্ভিস কাজ করবে। আগুন পুরোটা নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি।