ঢাকাThursday , 30 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে মোটর সাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক

Link Copied!

বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি বিভিন্ন মডেলের মোটরসাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১২ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. রাসেলুর রহমান।
আটককৃতরা হলো, জেলার চিতলমারী উপজেলার আড়ুয়া বর্নী এলাকার নাসির মল্লিকের ছেলে রুবেল মল্লিক (৩৫), বারাশিয়া এলাকার বাদশা ধুনির ছেলে জামাল ধুনী (২৬), আফজাল হোসেন শেখের ছেলে ওসিবুর রহমান শেখ (৩৯), চরবানিয়ারি এলাকার মৃত চেহার উদ্দিন তরফদারের ছেলে ওহাব আলী তরফদার (৪০), গোপালগঞ্জ জেলার হাতিকাটা এলাকার মৃত নিজাম মোল্লার ছেলে আরিফুল মোল্লা (২৭) এবং গোবরা সোনাকুড় এলাকার নওয়াব আলী শেখের ছেলে শান্ত শেখ (২১)। এ সময় তাদের কাছ থেকে ৩টি ব্যবহৃত মোটরসাইকেল, কাটার মেশিন, গ্র্যান্ডিং মেশিন, মোটরসাইকেলের চাবি, সেলাই রেঞ্জ, স্ক্রু ড্রাইভার ও রং স্প্রের কৌটা উদ্ধার করে পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে মো. রাসেলুর রহমান আরো জানান, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টীম সিসি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় ২টি চুরি মামলা রেকর্ড হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।