ঢাকাThursday , 30 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

Link Copied!

মুন্সিগঞ্জের কান্দিপাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯ টা হতে ১৩৩০ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন কর্তৃক মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন কান্দিপাড়া এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে ৪২৮ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
তিনি আরও বলেন, উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে সার্জন লেঃ কমান্ডার আহমেদ রিফাত তাহমিদ, এএমসি ও সার্জন লেঃ জান্নাতুল ফেরদৌস, এএমসি উপস্থিত ছিলেন।