ঢাকাSunday , 26 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নায়েব আলী জোয়াদ্দারের

Link Copied!

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি ২৬ মে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে দ্বাদশ জাতীয় সংসদের ৮১ ঝিনাইদহ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. নায়েব আলী জোয়াদ্দারকে শপথবাক্য পাঠ করান।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, হুইপ সানজিদা খানম এমপি ও মো. নাসের শাহরিয়ার জাহেদী এমপি উপস্থিত ছিলেন। শপথ শেষে রীতি অনুযায়ী মো. নায়েব আলী জোয়াদ্দার শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এসময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।