ঢাকাSaturday , 25 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীন যাচ্ছে আওয়ামী লীগের ৫০ সদস্যের প্রতিনিধিদল

Link Copied!

প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে শনিবার (২৫ মে) দুপুরে চীনে যাচ্ছে আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দুপুর ২টা ৫৫ মিনিটে দেশত্যাগ করবেন তারা। যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য তাজউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে প্রতিনিধিদলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ এবং মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সফরে যাচ্ছেন।
সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবেন প্রতিনিধিদলের সদস্যরা। এ ছাড়া চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের।