ঢাকাThursday , 23 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ৪০ কেজি গাজাঁসহ গ্রেফতার ২

Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শেলাচাপড়ি গ্রামে অভিযান চালিয়ে ৪০ কেজি গাজাঁসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা হলো কুড়িগ্রাম সদর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের আজিজুল হকের ছেলে এরশাদুল (৩৬) ও একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৪০)।
ওসি (ডিবি) জুলহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২২ মে) রাতে ওই গ্রামের নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চিমঘাটে অভিযান চালানো হয়।
এ অভিযানে ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।