ঢাকাWednesday , 22 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় আবারও কোল্ড স্টোরে মিলল দুই লক্ষাধিক ডিম

Link Copied!

বগুড়ায় আবারও আলুর হিমাগারে মজুদ করা ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হিমাগারের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বগুড়া কাফেলা কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ডিম গুলো উদ্ধার করা হয়। পরে ডিমগুলো বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।
বুধবার (২২ মে) বেলা ১২ টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে সেখানে অবৈধভাবে ডিম মজুদ করা হয়েছে। খবর পেয়ে বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে ১ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম পাওয়া যায়। কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯ ধারায় ম্যানেজার আবদুল হান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উদ্ধার হওয়া ডিম বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত (১৫ মে ) জেলার কাহালু উপজেলার মুরইল মুনসুর কোল্ডস্টোর ও আফরিন কোল্ডস্টোরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মেরিনা আফরোজ। এ সময় আফরিন কোল্ডস্টোরে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮ পিস ডিম উদ্ধার করা হয়। অবৈধভাবে মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতে কোল্ডস্টোর কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুদকৃত ডিম সাতদিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দিয়ে সতর্ক করা হয়। এদিকে গত (১৯ মে) জেলার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপহাটে সাথী কোল্ড স্টোরেজ-২১ থেকে এক লাখ ডিম উদ্ধার করা হয়। পরে ব্যবসায়ীদের মাধ্যমে ৪০ হাজার পিস বাজারজাত করা হয়। অবশিষ্ট ডিম দুদিনের মধ্যে কেনা দামে বাজারজাত করা হবে বলে মুচলেকা নেয়া হয়।
বগুড়ার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী জানান, হিমাগারে অবৈধ ডিম মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ ডিমের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।