ঢাকাWednesday , 22 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপালে পর্নোগ্রাফি আইনের মামলাঃ প্রধান আসামি গ্রেফতার

Link Copied!

বাগেরহাটের রামপাল উপজেলায় পর্নোগ্রাফি আইনে একটি মামলায় অভিযান চালিয়ে প্রধান আসামি হাসান শেখ (৩৫) কে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। সে উপজেলা সদরের মালেক শেখের পুত্র । এক গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার অভিযোগে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভিকটিমের স্বামী শেখ হাসিবুর রহমান। বাদী হাসিব বাগেরহাটের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এঁর আদালত-৮ এ ইং ২১-০৫-২০২৪ তারিখ ৩৩/২০২৪ নং পিটিশন মামলা করেন । রামপাল থানা পুলিশ আদালতের কপি হাতে পেয়ে মামলাটি রেকর্ড করেন। যার নম্বর -৯, তারিখ ২১-০৫-২০২৪।
অভিযোগে জানা গেছে, উপজেলা সদরের হাসিবুর রহমানের স্ত্রী (২০) কে ফুসলিয়ে ও ভয়ভীতি দিয়ে তার সাথে সম্পর্ক তৈরি করে স্থির চিত্র ও ভিডিও চিত্র ধারণ করে। এক পর্যায়ে আসামিরা ৫ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে আসামিরা যোগ সাজশে টিক টক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও ছেড়ে দেয়। এতে বাদী ও ভিকটিমের সামাজিকভাবে মানসম্মানের হানি ঘটে। চাঁদার টাকা না দেওয়ায় আসামী হাসান শেখ, আঃ মালেক শেখ, আবু তালেক শেখ, আবু দাউদ শেখ ও সাইদ শেখ হুমকি দিতে থাকে। এতে বাদী ও ভিকটিম ভীত হয়ে পড়ে। এক পর্যায়ে বাগেরহাটের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এঁর আদালতে পিটিশনের পর রামপাল থানাকে এজাহার পূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেন।
রামপাল থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে ।