ঢাকাTuesday , 14 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোড়েলগঞ্জেে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা, রিকশাচালক আটক

Link Copied!

বাগেরহাটের মোড়েলগঞ্জে অটোরিকশার এক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নাঈম ওরফে ফাহাদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার আমতলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালক আল ইমরান খান (২৫) পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চরনিপত্তাশী গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে।
অন্যদিকে, নাঈম ওরফে ফাহাদ (১৮) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার আমতলা এলাকার বাসিন্দা। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি।
তুচ্ছ ঘটনার জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুউদ্দিন জানান, সোমবার রাতে আমতলা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে একটি ভ্যানের ধাক্কা লাগে। এতে ভ্যানচালক নাঈম ক্ষিপ্ত হয়ে অটোচালক আল-ইমরানকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘হত্যাকাণ্ডের পর আত্মগোপন করে নাঈম। পরে অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’