ঢাকাSunday , 12 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লার শাসনগাঁও এলাকায় গ্যাসলাইনে অগ্নিকান্ড

Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটী শাসনগাঁও বিসিক মোড়ে গ্যাস লাইনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১২ মে) সকাল ১১ টার পরে ফতুল্লার পঞ্চবটী শাসনগাঁও বিসিক মোড়ে ঢাকা মুন্সীগঞ্জ রোডের ফ্লাইওভার ব্রীজ নির্মান কাজ করার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকান্ডের পর সেখানকার গ্যাস তাতক্ষনিকভাবে বন্ধ রাখা হয় বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে সড়কের কাজ চলমান থাকায় কোন কারণে পাইপ লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আগুন আমরা নিয়ন্ত্রণে এনেছি। কোন হতাহত নেই তবে ৩/৪ টি দোকান এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জ যাওয়া গ্যাসের মূল সংযোগ পাইপ ফেটে গিয়েছে। আর ওই ফাটল থেকেই আগুনের সূত্রপাত হয়। আমাদের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে টিনের একাধিক ঘর পুড়ে গেছে।
তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার ইঞ্জিনিয়ার মশিউর রহমান বলেন, পঞ্চবটি-মুক্তারপুর সড়কে কাজ চলছে। এ কাজের ভেকু চালকের অসাবধানতার কারণে গ্যাসের মূলসংযোগ পাইপ ফেটে যায়। এজন্য গ্যাসের দুটি স্টেশন (শামপুর-সিদ্ধিরগঞ্জ ও মুন্সিগঞ্জ) বন্ধ রাখা হয়েছে। পাইপ মেরামতের চেষ্টা চলছে।