ঢাকাSunday , 12 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোড়েলগঞ্জের জিউধারায় কাঠের পুল ভেঙ্গে খালে; ৬ নারী শ্রমিক আহত

Link Copied!

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিউধারা ইউনিয়নে মোল্লার খালের উপর নির্মিত যাতায়াতের কাঠের পুল ভেঙ্গে খালে পড়ে গেছে। এ সময় সুশীলন এনজিও এর “স্বপ্ন প্রকল্পের”  ৬ শ্রমিক আহত হয়েছে। রবিবার (১২ মে) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সুশীলন এনজিও এর মাঠ কর্মী পলি আকতার বলেন, স্বপ্ন প্রকল্পের ৬ নারী শ্রমিক সকালে রাস্তার কাজে যাচ্ছিলেন। মোল্লার খাল কাঠের পুল পার হওয়ার সময় হঠাৎ কাঠের পুলটি ভেঙে পড়ে সুমা রানী, কবিতা রানী হালদার, ইতি রানী মন্ডল, হাসিনা বেগম ও সপ্না রানীসহ ৬ জন আহত হয়। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান মৃধা বলেন, কাঠের পুলটি অনেক পুরাতন। ৭-৮ বছর আগে একবার সংস্কার করা হয়েছিল। একসাথে ৬/৭ জনের বেশি লোক পার হওয়ার কারণে কাঠের পুলটি ভেঙে পড়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। কাঠের পুলটি ভেঙে পড়ায় এই এলাকার উভয় পাশের লোকদের যাতায়াতের দারুন অসুবিধা হচ্ছে। ঘটনার বিষয়টি স্থানীয় চেয়ারম্যান অবগত হয়েছেন। দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর বাদশা বলেন, সকালেই ঘটনাটি শুনেছি। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। খালের দুই পাড়ের মানুষ যাতায়াতের জন্য ইউনিয়ন পরিষদ থেকে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সংসদ সদস্য এবং ইউএনও কে বিষয়টি জানিয়ে তাদের কাছ থেকে বরাদ্ধ নিয়ে আরো ভালো কি করা যায় সে বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।