ঢাকাSaturday , 11 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দি নেতার পরিবারের খোঁজ নিলেন বিএনপি নেতা সালাম ও ইশরাক

Link Copied!

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সহকারী একান্ত সচিব ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বর্তমান জেলা বিএনপির সদস্য মনিরুল ইসলাম খানের পরিবারের খোঁজখবর নিতে ঢাকার বাসায় উপস্থিত হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম এবং বিএনপি’র আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির নেতা ইশরাক হোসেন।
নেতৃবৃন্দ শনিবার (১১ই মে) দুপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে মনিরুল ইসলাম খানের ঢাকার বাসায় তার স্ত্রী ও সন্তানদের সাথে দেখা করেন‌ এবং তাদের খোঁজখবর নেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, বিএনপি নেতা আব্দুস সাত্তার, মোহাম্মদ মোহন, সাব্বির আহমেদ আরিফ, নাজমুল হোসেন প্যারট, গোলাম মোহাম্মদ বুলবুল প্রমুখ।