ঢাকাSaturday , 11 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পিকআপের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Link Copied!

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ঝুট মালামালের ব্যবসায়ী মঞ্জুর হোসেন (৪১) ও হাসান (৪০)। তারা কোনাবাড়ী এলাকায় ঝুটের ব্যবসা করতেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, গত শুক্রবার রাত সাড়ে ৮টার পর কোনাবাড়ীর দিক থেকে গাজীপুরের চৌরাস্তার দিকে ৩ যুবক একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি কড্ডা বাইমাইল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মঞ্জুর হোসেন ও হাসান মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।