ঢাকাMonday , 22 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সওজের সাবেক প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান কারাগারে

Link Copied!

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা পৃথক ৩টি মামলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাবেক প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ এপ্রিল) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান সরকারি কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন।
গত ৩ জানুয়ারি মোট ৫ কোটি ৫৮ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ মনির হোসেন পাঠানের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে ৩টি পৃথক মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি সোমবার (২২ এপ্রিল) আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসব মামলায় মনির হোসেনের স্ত্রী জেসমিন, ছেলে ও মেয়েকে আসামি করা হয়েছে। তারা জামিনে আছেন।
এ কে এম মনির হোসেন ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি থেকে ওই বছরের ২৪ ডিসেম্বর পর্যন্ত সওজের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশলে প্রথম বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৮৯ সালে সওজের সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন তিনি।