ঢাকাTuesday , 23 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা

Link Copied!

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাংগীর আলম।
তিনি বলেন, ৫৪টি উপজেলা পরিষদে ৫ জুন চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপের তফসিল অনুযায়ী সোমবার (২৩ এপ্রিল) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এর আগে এই ধাপে এক হাজার ৭৮৬ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেন ভোটের রিটার্নিং অফিসার। এই ধাপের ভোটগ্রহণ হবে ৮ মে।
দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী গত রবিবার মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত সময় শেষে মোট দুই হাজার ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ধাপে ১৬০ উপজেলায় ভোটগ্রহণ হবে ২১ মে।
আর তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে, মনোনয়ন যাচাই-বাছাই ৫ মে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে। এই ধাপে ১১২ উপজেলায় ভোট হবে।