ঢাকাSaturday , 20 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিগারেট খেতে নিষেধ করায় শিক্ষককে ছুরিকাঘাত

Link Copied!

কুষ্টিয়ায় প্রকাশ্যে সিগারেট খেতে নিষেধ করায় শামীম হোসেন নামে এক কলেজ শিক্ষককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই শিক্ষকের বড় ভাই শাহীন বিশ্বাসকেও মারধর করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ফারাজীপাড়ায় এ ঘটনা ঘটে।
শিক্ষক শামীম হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক।
আহতদের রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফারাজী পাড়া জামে মসজিদের পাশে একটি দোকানে এলাকার কয়েকজন যুবক সিগারেট খাচ্ছিল। এ সময় কলেজ শিক্ষক শামীম হোসেন তাদের সিগারেট খেতে নিষেধ করলে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে এলাকার যুবক জয়, প্রান্ত, পান্থ, জিসান, সাফায়েত, রাব্বি, হাবিবুর রহমান হ্যাপিসহ বেশ কয়েকজন সংগঠিত হয়ে কলেজ শিক্ষক শামীমকে ছুরিকাঘাত এবং তার ভাই শাহীন বিশ্বাসকে মারধর করে। এছাড়াও কলেজ শিক্ষকের বাড়িঘর ভাঙচুর করে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয় লোকজন শামীম ও তার ভাই শাহীন বিশ্বাসকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাতেই ওই কলেজ শিক্ষক শামীম হোসেন কুষ্টিয়া মডেল থানায় বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। এ মামলার দুইজন আসামিকে পুলিশ রাতেই গ্রেপ্তার করে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, এ মামলার দু’জন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।