ঢাকাSaturday , 20 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ১২টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক

Link Copied!

খুলনা মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় স্বর্ণ পাচারের অভিযোগে মাসুম বিল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক মাসুম বিল্লা সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাকড়া গ্রামের আলম গাজীর ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসে করে ঢাকা থেকে সাতক্ষীরা দিকে মাসুম বিল্লা যাচ্ছিলেন।
এসময় বাসটি আটক করে তল্লাশি করা হলে মাসুমের জুতার নিচে কৌশলে রাখা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।