ঢাকাSaturday , 20 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

Link Copied!

রাজশাহীর পবায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা রয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে পবার মুরারীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহানগরীর দামকুড়া থানার নতুন কশবা এলাকার লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯), একই থানার সুত্রাবন এলাকার আলমগীর হোসেনের ছেলে সুইট হোসেন (৩১) এবং রংপুরের লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)। এছাড়া সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন- দামকুড়া থানার আলীগঞ্জ এলাকার রবিউল ইসলামের ছেলে জুলহাস ইসলাম (৩২) এবং একই থানার নতুন কশবা এলাকার মো. মানিক মিয়ার ছেলে মো. রিমন হোসেন (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুরারীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাক দুইটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে একটি মোটরসাইকেলের দুইজন ঘটনাস্থলেই মারা যান। আর অপর মোটরসাইকেলটিতে তিনজন যাত্রী ছিলেন। তাদের একজনকে হাসপাতালে আনার পথে মারা যান। এছাড়া বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। বাকিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে অপরজন মারা যান। পরিচয় শনাক্তের পর তাদের মরদেহ বর্তমানে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।