ঢাকাSaturday , 13 April 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এ সরকারকে আমরা কখনও মেনে নেব না : মির্জা ফখরুল

Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নাই, তারা এখন পুলিশ লীগে পরিণত হয়েছে। তাদের এ সরকার বার বার ক্ষমতা দখল করে নিচ্ছে। দখলদারের সরকার আমরা কোনোদিন মেনে নেইনি, আমরা এখনও মেনে নেব না।
গত শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের যুবদল নেতা আকরাম হোসেনের শোকসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, পুলিশ বাহিনী অন্যায়ভাবে দলের ছেলেদের হত্যা করছে। অত্যাচার নির্যাতন করে আজ তারা দেশ শাসন করছে। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আর স্বাধীনতার জন্যই লড়াই সংগ্রাম করে যাচ্ছি।
সবাইকে এ লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণকে বোকা বানিয়ে, জনগণের পয়সা লুটে নিয়ে তারা ব্যাংক বীমা সব লুট করছে, শুধু তাই নয় তারা বিদেশে টাকা পাচার করছে।