ঢাকাThursday , 29 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বিদেশিদের কথায় বিএনপির আন্দোলন নির্ভর করে না’ : ড. আবদুল মঈন

Link Copied!

বিদেশিদের কথায় বিএনপির আন্দোলন নির্ভর করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
বৃহস্পতিবার (২৯ ফ্রেব্রুয়ারি) মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জনগণের মুক্তি ও সুন্দর জীবনযাপনের জন্য আন্দোলন অব্যাহত আছে, থাকবে। বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করে না। বিএনপি রাজনীতি করে জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়।
মঈন খান বলেন, জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি করেছেন। কিন্তু আওয়ামী লীগ বিভেদের রাজনীতি করে। বাংলাদেশ যে আদর্শ নিয়ে সৃষ্টি হয়েছিল, সে আদর্শ থেকে সরকার সরে গেছে।
এ সময় ক্ষমতার মোহ থেকে বেরিয়ে একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানান আবদুল মঈন খান। তিনি বলেন, বিদ্যুৎসহ সব জিনিসের দাম আকাশচুম্বী। সরকার এসব দেখতে পায় না। এই সরকার জনগণের কথা ভাবে না বলেই কথায় কথায় সবকিছুর দাম বাড়িয়ে দেয়।
ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসানছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান
সফররত মার্কিন প্রতিনিধি দলের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়। তাদের নীতি মালা অনুযায়ী তারা করছে। বিএনপি জনগণের মুক্তির জন্য আন্দোলন চালিয়ে যাবে।