ঢাকাSunday , 25 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সদ্য কারামুক্ত দুই নেতার বাসায় মঈন খান

Link Copied!

সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার ও বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
রোববার সকালে রাজধানীর উত্তরায় শরীফুল আলমের বাসায় যান ড. মঈন।এ সময় তিনি শরীফুল আলমের শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন। শরীফুল আলমও তার খোঁজ নিতে বাসায় আসায় মঈন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরপর দুপুরে মজিবর রহমান সরোয়ারের বাসায় যান মঈন খান।এ সময় তিনি মজিবর রহমান সরোয়ারের শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সদ্য কারামুক্ত নেতাদের বাসায় গিয়ে তাদের সার্বিক খোঁজখবর নিচ্ছেন স্থায়ী কমিটির সদস্যরা। আজকে সেই ধারাবাহিকতায় মজিবর রহমান সরোয়ার ও শরীফুল আলমের বাসায় গিয়ে সার্বিক খোঁজ খবর নেন মঈন খান।