ঢাকাSaturday , 23 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ

Link Copied!

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার দুপুরে গুলশান-১ থেকে বাড্ডা লিংক রোড এলাকায় জনসাধারণের মাঝে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে শরিক হওয়ার আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেন ছাত্রদল নেতারা। ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নির্দেশনায় এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, আরিফুল ইসলাম আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, আলিয়া মাদ্রাসার ছাত্রনেতা মো. মারুফ মিয়াসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।