ঢাকাSaturday , 23 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোববার রংপুরে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

Link Copied!

রংপুর মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালিত হবে।

 

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়।

ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনের মুক্তির দাবিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ হরতাল ডাকা হয়েছে।

এর আগে গত ২০ নভেম্বর নাশকতার মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেনসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।

গত ২৯ অক্টোবর রংপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নাশকতা চেষ্টার অভিযোগে মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনও সদস্য সচিবসহ তিনজনকে আটক করা হয়। ওইদিন আরও ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।