ঢাকাSaturday , 23 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৭ জানুয়ারী নির্বাচন জনগণের জন্য অভিশাপঃ ডা. মুস্তাফিজুর রহমান ইরান।

Link Copied!

নির্বাচন জনগনের জন্য অভিশাপ আর আওয়ামী লীগের জন্য মহোৎসব বলে মনে করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

তিনি আজ শনিবার বিকাল ৪টায় তোপখানা রোড ও বিজয়নগর এলাকায় অসহযোগ আন্দোলনে জনমত গঠনের উদ্দেশ্যে লিফলেট বিতরণ কালে তিনি বলেন,

একতরফা নির্বাচনে জনগণের কোন আগ্রহ নাই, তাই তারা ভোটকেন্দ্রে যাবে না। আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতেই আবার নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে। আওয়ামী লীগ আইন-শৃঙ্খলা বাহিনী  ও সিভিল প্রশাসনকে বিশেষ সুবিধা দিয়ে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রকে জবাই করেছে। জনগণকে জিম্মি করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সারাদেশে ত্রাসের রাজ্য কায়েম করেছে।

তিনি আরও বলেন, জনগণ আওয়ামী লীগের দুঃশাসন ও দুর্বৃত্তায়নের কবল থেকে মুক্তি চায়।

এ সময় তিনি দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে আজ লেবার পার্টির গণসংযোগ চলাকালে উপস্থিত ছিলেন লেবার পার্টি’র ভাইস চেয়ারম্যান রামকৃষ্ণ সাহা, মানবাধিকার সংরক্ষন সংস্থার চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুইঁ।

আরও উপস্থিত ছিলেন, লেবার পার্টি’র ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার ও বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া সহ মহানগর নেতৃবৃন্দ।