ঢাকাSunday , 17 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাকসুর সাবেক ভিপি নুরকে হাইকোর্টে তলব

Link Copied!

বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে তলব করেছেন হাইকোর্ট। রোববার (১৭ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন। এ বিষয়ে ব্যাখ্যা জানাতে আগামী ১৭ জানুয়ারি তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

এর আগে, গত ৭ ডিসেম্বর অবরোধের সমর্থনে রাজধানীতে এক সমাবেশে বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন ডাকসুর সাবেক এই ভিপি।

নুরের দেওয়া ওই বক্তব্য নিয়ে ৭ ডিসেম্বর একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা প্রতিবেদনটি আদালতের নজরে আনেন।