ঢাকাSaturday , 16 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি

Link Copied!

আগামী সোমবার (সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা) দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে বিএনপি। আজ শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে দলটি আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত ২৮ অক্টোবরের পর থেকে বেশ কয়েক দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি দিয়েছে তারা।
আজ শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিজয় দিবসের শোভাযাত্রায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
শোভাযাত্রার আগে মঈন খান বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করে সরকার আজ বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে।’ এই মন্তব্যের ব্যাখ্যায় মঈন খান বলেন, ‘১৯৭১-এর বিজয় এনেছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে আজকে হত্যা করে আওয়ামী লীগ সরকার বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে।’